উত্তরদিনাজপুর

অন্যান্য রাজনৈতিক দলে ভাঙন, যোগদান তৃণমূল কংগ্রেসে

ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করল কয়েকশো অন্যান্য দল ত্যাগী কর্মীরা মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৮ নম্বর মুস্তফা নগর গ্রাম পঞ্চায়েতের সাপকালি কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের অফিস প্রাঙ্গণে একটি আলোচনা সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দধি মোহন দেব শর্মা এছাড়াও বহু তৃণমূল কর্মী সমর্থক। এই আলোচনা সভায় এদিন বামফ্রন্ট, কংগ্রেস ও বিজেপি সংগঠন ছেড়ে প্রায় শতাধিক পুরুস ও মহিলা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিন দল ত্যাগী মৃনাল রায়,ভবতোষ চৌধুরি ও অন্যান্য কর্মীদের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দ্ধি মোহন দেবশর্মা এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর সভাপতি জয়ন্ত সাহা, যুব নেতা অনিবান চক্রবর্তী, রুস্তম আলি, সুদীপ ভট্টাচার্য, উত্তম ঘোষ সহ অন্যান্যরা।